কুয়াকাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি, অংশ নিল ৩০০ শিক্ষার্থী

তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় চলছে সরকারি উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২’ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি। কো-কারিকুলাম কার্যক্রমের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় কুয়াকাটার ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ে এ বাছাই কার্যক্রম শুরু হয়। এতে কুয়াকাটা পৌরসভা ও ৭ নম্বর লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছেন ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এ সময় অংশগ্রহণকারী ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত রয়েছেন।
‘নতুন কুঁড়ি’ কর্মসূচির আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিকস, দাবা, ভলিবল, সাঁতার, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় প্রতিভাবান শিক্ষার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে উঠবে।
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি করছে। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Winnita Casinò

Winnita Casinò Winnita Casino è l’ideale per chiunque voglia divertirsi