পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে গিয়ে থ্রি হুইলার উল্টে নাবিলা নুসরাত নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটা মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত (৩২) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। আহতের নাম- ডা. মাইনুল ইসলাম শুভ। তিনি নিজেকে নিহত নারী চিকিৎসকের স্বামী পরিচয় দিয়েছেন।
ডা. মাইনুল ইসলাম শুভ গতকাল শুক্রবার ঢাকা থেকে কুয়াকাটায় ভ্রমণে এসে আমরা দুজন ওশান ভিউ হোটেলে রাত্রিযাপন করি। আজ বিকেলে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে বৌদ্ধ মন্দির পরিদর্শনের বের হই। মিশ্রীপাড়া সড়কে একটি বিড়াল বহন করা ভ্যানটির চাকার নিচে পড়লে ভ্যানটি উল্টে যায়। এসময় আরও দুই পর্যটকসহ আমরা ছিটকে পড়ি।
তিনি আরও বলেন, আমার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।