
পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জহিরুলইসলাম মিরন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মাইনুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অন্যান্যরা।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি ও শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের মহানবীর আদর্শ অনুসরণ করে নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





