বাইতুল উলূম ইসলামী ক্যাডেট মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ইফাদ হোসেনের অকাল মৃত্যুতে মাদ্রাসা প্রাঙ্গণে বিদ্যুৎ অফিস জামে মসজিদে এক আবেগঘন দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তার অকাল প্রয়াণে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া।
গত সোমবার ড্রেনেজ নির্মাণের জন্য প্রায় একবছর আগে করা গর্তে জমে থাকা পানিতে পড়ে বাইতুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র শিশু ইফাদের মৃত্যু হয়।
আজ সোমবার তার আত্মার মাগফিরাত কামনা লক্ষ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার মুহাতামিম মুফতি আজিম উদ্দিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের বাবা কামরুল হোসেন, হাফেজ শামসুল আলম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর মৃত্যু পুরো সমাজের জন্যই এক গভীর বেদনার বিষয়। তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সবাইকে সচেতন ও মানবিক হওয়ার আহ্বান জানান।
দো’য়া মাহফিলে ইফাদ হোসেনের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আজিম উদ্দিন। মোনাজাতে তিনি বলেন—
“হে আল্লাহ! এই নিষ্পাপ শিশুকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তার কবরকে প্রশস্ত করে দিন, নূরের আলোয় ভরে দিন। তার শোকাহত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন। আমাদের সকলকে ঈমানের সঙ্গে জীবন যাপন ও মৃত্যু দান করুন। আমিন।”
অনুষ্ঠান শেষে পুনরায় দো’য়া ও মোনাজাতের মাধ্যমে ইফাদ হোসেনের আত্মার শান্তি কামনা করা হয়




