নেত্রকোনা কেন্দুয়ায় বাট্রা গ্রামে ডোবা থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।
কেন্দুয়া উপজেলা চিরাং ইউনিয়নে বাট্রা উত্তর পাড়া(পাছপাড়া) গ্রামে আলহাজ্ব আতিকুর রহমান একাডেমী সংলগ্ন, রাস্তার পশ্চিম পাশে ডোবা থেকে জামিরুল(২৫) পিতা শাহজাহান।এর ভাসমান মৃত দেহ উদ্ধার করে পুলিশ। আজ রবিবার সকাল আনুমানিক ৮ টা থেকে নয়টার মধ্য জামিরুলের মৃত দেহ পানিতে ভাসমান অবস্হায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায়,মৃত জামিরুলের মাতা মারা যাওয়ার পর জামিরুল ও এক বোন সহ পিতা শাহজাহান মিয়া দ্বিতীয় বৈবাহিক সূত্রে বাট্রা গ্রামে বসত করতো। সেখানে দুটি ছেলে দুটি মেয়ে আছে। প্রথম সংসারে শাহজাহানের বড় মেয়েকে বিবাহ দেন মোজাফফর পুর গ্রামে।মৃত জামিরুল ছোট বেলা থেকে ই মৃগী রোগে আক্রান্ত ছিল। সে গ্রামের আলালউদ্দিনের হাঁসের খামারে কাজ করতো। জানা যায় সে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল।




