![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৫:২৮ এ.এম
কেরানীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর থেকে ২০ পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন ওরফে জিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মুগারচর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার জিয়া মুগারচর গ্রামের রবিউল আউয়ালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রোহিতপুর ও কলাতিয়া এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিলেন।
রোহিতপুর আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুম্মান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, রোহিতপুর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.