![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৬:০৬ এ.এম
কৈখালী ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মোঃ আমানউল্লাহ আলিফ ও তার সহযোদ্ধাদের উপরে সন্ত্রাসী হামলা
কৈখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আমানউল্লাহ আলিফ ও তার সহযোদ্ধাদের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ৫ই আগষ্টের পরে নব্য ছাত্রদল পরিচয়ধারী শরিফুল ইসলাম এলাকায় এসে ডেকে নিয়ে এই হামলা চালান। এ সময় আমানউল্লাহকে রক্ষা করতে গিয়ে তাঁর সহযোদ্ধা গন ও হামলার শিকার হন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, [২০/১১/২০২৬ ও সন্ধ্যা ৬ ঘটিকা]শরিফুল ইসলাম এবং ১৫-২০ জন এসে আমানউল্লাহ আলিফের এলাকায় আসে। কথা বলার একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়। হামলায় আমানউল্লাহ আলিফকে রক্ষা করতে গিয়ে তাঁর সহযোদ্ধা গণ ও হামলার স্বিকার হন। এ সময় হামলাকারীরা তাঁদেরও মারপিট করে এবং পরবর্তিতে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনার স্বাক্ষী হিসাবে উপস্থিত ছিলো মাহমুদুল হাসান, মেহেদী হাসান, আব্দুর রহিম, নূরমোহাম্মদ এবং সাব্বির হোসেন সহ আরও অনেকে। আহতদের স্বজন ও স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দাবি, শরিফুল ইসলাম সম্প্রতি ছাত্রদলের নাম করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন এবং নিজের আধিপত্য বিস্তারের জন্য এই হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাঁরা অবিলম্বে শরিফুল ইসলামসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের নেতা বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.