
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৮৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ একরাম হোসেন উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম উপজেলা আমির মোঃ আজিজুর রহমান জামায়াত ইসলামের পৌর আমির আব্দুল কাইয়ুম, যুব উন্নয়নের অফিসার শামসুল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হোসেন এবং অ্যাম্বাসির হৃদয় আহাম্মেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস মিডিয়ার ব্যক্তিবর্গ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সফল উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।





