​কোটচাঁদপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ, সাংবাদিকদের উপস্থিতিতে কাজ বন্ধ করে দিলেন ইঞ্জিনিয়ার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফারপুর এলাকায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও কারসাজির অভিযোগ উঠেছে। নিম্নমানের খোয়া ও ইট ব্যবহার করার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দায়িত্বশীল কর্মকর্তারা।
​স্থানীয় ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, সাফারপুর রাস্তার নির্মাণকাজে ১ নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ও তার ম্যানেজার যোগসাজশ করে অত্যন্ত নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষকে জানান।
​পরবর্তীতে ঝিনাইদহের সিনিয়র সহকারী প্রকৌশলী এবং কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে আসেন। ভিডিও সাক্ষাৎকারে সিনিয়র সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, “সাইটে এসে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার অংশে খারাপ খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আমরা ইতোমধ্যে চিঠি দিয়েছি এবং রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে।
 ব্যবহৃত নিম্নমানের খোয়া অপসারণ না করা পর্যন্ত এই অংশে কোনো কাজ করা যাবে না। মানসম্মত ইট ও খোয়া ব্যবহারের পরই কেবল পুনরায় কাজ শুরু করতে দেওয়া হবে।”
​এদিকে পরিদর্শনকালে ঘটনাস্থলে রাস্তা নির্মাণকারী ঠিকাদার শহিদুল কিংবা তার ম্যানেজার কাউকেই পাওয়া যায়নি। তারা এলাকা ছেড়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি ঠিকাদারের ম্যানেজার ঠিকাদারের সঠিক ফোন নম্বর না দিয়ে অন্য ব্যক্তির নম্বর প্রদান করায় এবং ঠিকাদার শহিদুলের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
​স্থানীয় বাসিন্দারা ও সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন কঠোর পদক্ষেপের ফলে ভবিষ্যতে এই সড়কে সঠিক মান বজায় রেখে গুণগত নির্মাণকাজ সম্পন্ন হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

​কোটচাঁদপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ, সাংবাদিকদের উপস্থিতিতে কাজ বন্ধ করে দিলেন ইঞ্জিনিয়ার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফারপুর এলাকায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও