
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— কোটচাঁদপুর থানার আদর্শ পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে ও থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ (৫৭) এবং তার ছেলে পৌর যুবলীগের সদস্য মোঃ মামুন (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়েরকৃত কোটচাঁদপুর থানার মামলা নং-১৬ (জিআর নং- ১১৮/২৬, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯)-এর তদন্তে প্রাপ্ত আসামি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাদের পূর্বের কোনো অপরাধমূলক রেকর্ড (পিসিপিআর) পাওয়া যায়নি।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




