কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোহায়মেন ওরফে পান্নু (৫৫) এবং বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মিন্টু সরদার (৪৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। তাঁরা গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন। মামলার নম্বর ১৬, জিআর নম্বর ১১৮/২৬।
গ্রেফতারকৃত গোলাম মোহায়মেন ওরফে পান্নু কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে। অপরদিকে মোঃ মিন্টু সরদার পারলাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিজিবি কর্তৃক ০৪(চার) কেজি