
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মোঃ জাহিদুল ইসলাম (কলেজ চা দোকানদার) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (স্থানীয সময়১২.৩০ মিঃ) কোটচাঁদপুর পৌর পুলিশ পরিদর্শক নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকার চা বিক্রেতা এবং তিনি মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ বাসস্ট্যান্ড এলাকার নিজের চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন জাহিদুল।
গোপন সংবাদের ভিত্তিতে পৌর ফাঁড়ি পুলিশ পরিদর্শক সঙ্গীয় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জাহিদুলের শরীর ও দোকান তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১১,১০০ (এগারো হাজার একশত) টাকা উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।



