![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:১৭ এ.এম
কোটচাঁদপুরে ৬০ পিস ইয়াবাসহ সুমন গ্রেফতার
ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ মোঃ সুমন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,সময় আজ দুপুর ১২ঃ০০ টায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিধান কুমারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সিনেমা হল পাড়ার মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ সুমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌর পুলিশ ফাঁড়ির পরিদর্শক রবিন কুমার জানান,
কোটচাঁদপুর পৌর ফাঁড়িতে আমি যতদিন আছি মাদকদ্রব্য জিরো টলারেন্স করব। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.