![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ১১:০৪ এ.এম
কোটালিপাড়ায় অন্তঃ হাউস শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন ও উপজেলা শিক্ষা অফিসার কাজী মহসিন, অএ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোলেমান অপূর্ব হালদার ও ডগলাস মেমোরিয়াল উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মোল্লা, ৫ নং রাধাগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম আর কে ইমরান খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল সিনিয়র সহ সভাপতি কাজী মাহাবুব আলম, সেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল হাওলাদার, জিসান, সাজ্জাদ ও জেলা প্রেসক্লাব গোপালগঞ্জের দপ্তর সম্পাদক হোসেন আলী রানা।এ সময়ে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর কে ইমরান খন্দকার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মাদককে না বলি, খেলা দুলায় আনন্দ করি।এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.