প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১:২৭ এ.এম
কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শ্রীশ্রী গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে।
আর সোমবার বিকেলে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ নিত্যানন্দ সেবাশ্রমের আঙিনায় এই স্কুলের উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন।
সমাজসেবক কেশব চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বৈদিক বিদ্যালয়ের পরিচালক ও ধর্ম প্রচারক সুব্রত বৈরাগী,উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার,ইউপি সদস্য টুটুল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য কিরন চন্দ্র মল্লিক,সমাজসেবক হালদার বাড়ৈ বক্তব্য রাখেন।
আবুল বাশার হাওলাদার বলেন,
সামাজিক অবক্ষয়ের হাত থেকে শিশুদেরকে রক্ষার জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। সে চিন্তা থেকেই এই গীতা স্কুল স্থাপন করা হয়েছে।আমরা দলীয় ভাবে সকল ধর্মের মানুষদের পাশে থেকে এ দেশকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষার জন্য কাজ করে যাব।
আলোচনা সভার শেষ ১১২ জন শিক্ষার্থীর মাঝে ১১২টি গীতা, খাতা কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.