কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের কাগডাঙ্গা সিকদার বাড়ীর সামনে সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু,ফজল সিকদার,সামাদ ফকির,মাওলানা আমান উল্লাহ শেখ,মাহবুব সিকদার,ফোরকান শিকদার,মো,শাহীন সিকদার,পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,গত দু’বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে এলজিইডির অর্থায়ণে একটি ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর কিছু দিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে ব্রীজটির নির্মাণ বন্ধ হয়ে যায়।
এলাকার জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন কাজটি পুনরায় চালু করার জন্য বক্তরা দাবী জানায়।
উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম বলেন,ঠিকাদার ব্রীজটির নির্মাণ কাজ শুরু করেছিলেন।কিন্তু এলাকার কিছু লোকের বাধার মুখে ব্রীজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানার জন্য পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।#

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে