কোস্ট গার্ডের উদ্যোগে মোংলায় রিভার্স অসমোসিস পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট উদ্বোধন

উপকূলীয় অঞ্চলের মানুষের বিশুদ্ধ পানির সংকট নিরসনে মোংলায় একটি আধুনিক রিভার্স অসমোসিস (আরও) পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট উদ্বোধন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ (৪ আগস্ট, ২০২৬) বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন এম মেসবাউল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক কারণে উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে এই প্ল্যান্টটি স্থাপন করেছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপকূলের সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে কোস্ট গার্ডের এমন মানবিক ও কল্যাণমুখী সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।
এই পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের ফলে স্থানীয় জয়মনি এলাকার শত শত ছাত্র ছাত্রী এখন থেকে সহজেই সম্পূর্ণ নিরাপদ ও সুপেয় পানি পানের সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে সুপেয় পানির কষ্টে ভোগা স্থানীয় বাসিন্দারা কোস্ট গার্ডের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উদ্বোধন অনুষ্ঠানে কোস্ট গার্ড পশ্চিম জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপূজায় কিশোর গ্যাং ও মাদক সেবীদের দমনে কঠোর প্রশাসন ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলার সভায় বক্তারা

​আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাদক,

মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

দিনাজপুরে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল