
খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা বলয় সহ দেবীদুর্গার উৎসবের ৫’দিন পূজার সকল কার্যক্রম সম্পন্ন। দুর্গাপূজার, উৎসব, আনান্দ উল্লাসের পর সনাতনী ধর্মীয় রীতি-নীতি মেনে দেবীদুর্গার বিসর্জন আজ।
আজ ২১-১০-২৬ ইং বিকাল ৪’টায় খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদীর বিভিন্ন স্থানে সনাতনী ধর্মীয় দুর্গাপূজার শেষে, দেবী দুর্গার বিদায় ও বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন করেছে হিন্দু বা সনাতনী ধর্মীয় লোকজন।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের সকলবাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয়ে মধ্যে দিয়ে, জেলা সহ সকল উপজেলা পর্যন্ত সর্বচ্চো নজরদারিতে ৫’দিনব্যাপী হিন্দুদের বর্ষসেরা ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠান সম্পন্ন করেছে, জেলা প্রশাসন।
প্রশাসনের পাশাপাশি এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় জেলা বিএনপির সম্মিলিত কমিটির দেখা-শুনা বা সহযোগিতায় সুন্দরভাবে করা হয়েছে, জেলা বিএনপির পক্ষ থেকে।
খাগড়াছড়ি জেলার সকল হিন্দু বা সনাতনী সম্প্রদায়ের দুর্গাপূজার দায়িত্বশীল কমিটির একাধিক ব্যক্তি বলেন, এ জেলার সকল পূজা মন্ডপ বা মন্দিরগুলোতে সুন্দরভাবে পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন সহ জেলা বিএনপির সহযোগিতা ও নজর ছিলো আমাদের উপরে বলেও জানিয়েছেন কমিটির দায়িত্বশীলরা।
তারা আরো বলেন, আমাদের এবারের পূজোয় সকল জাতির সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হওয়া ও মঙ্গল কামনায় দেবী দুর্গার আর্শীবাদ কামনা করেছেন বলেও জানান কমিটির নেতৃবৃন্দগন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য এমএন আফসার বলেন, আমাদের কেন্দ্রীয় ঘোষণা মতে এবং আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও বর্তমান সাংসদ ওয়াদুদ ভূইয়া এমপির নির্দেশনা মতে দুর্গাপূজার নিরাপত্তার স্বার্থে জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটির মাধ্যমে। হিন্দুদের দুর্গাপূজা সুন্দর ও শান্তিময় পরিবেশে উৎসব সম্পন্ন করার জন্য সার্বক্ষনিক দেখা-শুনা করা হয়েছে বলেও জানান এমএন আফসার সাধারণ সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি।





