![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৯:৪৮ এ.এম
খাগড়াছড়িতে ভোররাতে বিআরটিসি বাসের আগুন, তাৎক্ষণিক ফায়ার সার্ভিস উপস্থিত
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাতে এবং শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে শহরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, বাসের চালকের সহকারী গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার কিছু আগে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রাতের আঁধারে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে, ঘটনা স্থলে থাকা পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সময় বাসের হেলপার ভেতরে ছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জাবান তিনি।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেন সদর থানার ওসি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন,
আগুনে আনুমানিক এক লাখ টাকার বা একটু কম বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলেও জানান তিনি।
খাগড়াছড়ি বিআরটিসির কাউন্টার থেকে জানা যায়, এই যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.