![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:৫৩ এ.এম
খাগড়াছড়ির গুইমারা ওয়ার্ড বিএনপির অফিসে আগুন,২৫’জনকে আসামী করে থানায় মামলা
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ওয়ার্ড বিএনপির অফিসে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫'জনকে নেতা-কর্মীকে আসামী করে দ্রুত আইনে গুইমারা থানায় মামলা সহ এ ঘটনায় জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১'জনকে আটক করেছে পুলিশ।
আজ ১১-১১-২৬'ইং তারিখ রোজ বুধবার দুপুর আনুমানিক ১'৩০মিনিটে ও গুইমারা থানার দেওয়া তথ্য মতে গত সোমবার দিনগত রাতে আনুমানিক ৩'৪০মিনিট পূর্ব ঘোষিত নিষিদ্ধ আওয়ামীলীগ সংগঠনের ডাকে অবরোধ বাস্তবায়ন করার লক্ষ্যে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীর রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটিয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত হয়ে। পুলিশের একটি টিম তাৎক্ষণিক অরাজকতা ঠেকাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং সন্দেহজনক ব্যাক্তিদের আটক করতে সক্ষম হয় বলে জানা যায় গুইমারা থানা সূত্রে।
গুইমারা উপজেলার ৬নং বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি বলেন, এলাকায় সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টির করার জন্য আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা গত সোমবার গভীর রাতে আমাদের দলীয় অফিসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ মিয়া বলেন, নিষিদ্ধ সংগঠনের কথিত সন্ত্রাসী রা গভীর রাতে আমাদের ওয়ার্ড বিএনপির কার্যালয় জ্বালিয়ে দেওয়ার বিষয়ে আমরা থানায় অভিযোগ দিয়েছি এবং আমরা আশাকরি গুইমারা থানার ওসি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবেন বলে মনে করছি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আ'গু'ন ঘটনায় একজন বাদী হয়ে দ্রুত আইনে অভিযোগ দায়ের করেছে এবং মামলা রুজু হওয়ায় আমাদের থানা পুলিশ জড়িত বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করা সহ ১১'জন আসামী আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, গুইমারা থানার মামলা নং ০১, তারিখ ১১-১১-২৬'ইং। ধারা ৪/৫ আইন শৃঙ্খলা অপরাধ (দ্রুত বিচার ) সংশোধন ২০২৪. বলেও জানান তিনি।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.