গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে গৌরীপুরে জামায়াতে ইসলামীর গণ মিছিল

গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগষ্ট) বিকেলে গৌরীপুর পৌর শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়।
গণ মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুজ্জামান।
উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী আব্দুল বারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্টেন্ট সেক্রেটারী এডভোকেট মাহবুবুর রহমান ফরাজী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাবেক আমীর এডভোকেট গোলাম সারোয়ার,  সাবেক উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা আবু ইউসুফ, পৌর শাখার সভাপতি ডা. আব্দুন নূর, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সালেহীন কবীর প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৬৯ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকেও ফ্যাসিস্ট সরকারের পরিণতি ভোগ করতে হবে বলেও বক্তারা জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিযোগের দাবি জানিয়েছেন এমপি ভুক্ত সচেতন শিক্ষক সমাজ —

দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ৯৭ ভাগ শিক্ষার দায়িত্ব পালন করে

খুনিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড কেচুয়াবনিয়ার বাসিন্দা মরহুম এখলাস মিয়ার প্রতিবন্ধি ছেলে শহিদুল্লাহকে হুইলচেয়ার প্রদান

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ড কেচুয়াবনিয়ার বাসিন্দা