![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৯:৫১ এ.এম
গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত
গলাচিপায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা শাখার উদ্যােগে বর্ণাঢ্য আয়ােজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সােমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর মঞ্চে এসে মিলিত হয়। পরে পৌরমঞ্চে দিবসটি উপলক্ষে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
গণঅধিকারর ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরমঞ্চে আয়ােজিত আলােচনা সভায় দলটির উপজেলা শাখার সাবেক আহব্বায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মাে. জাকির হােসন মুন্সি, উপজেলার সাবেক যুগ্ম আহায়ক মাে. সােহেব মাস্টার, পৌর গন অধিকার পরিষদের সভাপতি মাে. রেজাউল হাওলাদার, সাধারণ সম্পাদক মাে. জাহাঙ্গীর হােসন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাে. আরিফ বিল্লাহ, উপজেলা শ্রমিক অধিকারের সভাপতি আমির হােসন, সাধারণ সম্পাদক মাে. নাজমুল হাসন। এছাড়াও আরো উপস্থিত থাকেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গন অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা আমাদের দলের প্রার্থী নুরুল হক নুরকে ভােট দিয়ে বিজয়ী করেছেন। আমাদের দলে কােন ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী নাই। এ কারণে এ এলাকার সবাই এখনো শান্তিতে আছেন। আলোচনা সভা শেষে কেক কেটে কাটা হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.