গলাচিপায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পটুয়ালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। l সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ হাইস্কুল খেলার মাঠের উত্তর পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফজিলত বেগম (৫১)-এর বাসার ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেসমিন বেগম গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা। তিনি মো. মিজানুর রহমানের স্ত্রী এবং মো. দুলাল বেপারী ও ফজিলত বেগমের মেয়ে।
এ ঘটনায় গলাচিপা থানায় ১ নভেম্বর ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০১। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ও ৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Winnita Casinò

Winnita Casinò Winnita Casino è l’ideale per chiunque voglia divertirsi