পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর পরিবারসহ স্থানীয় কয়েকজন ভুক্তভোগী।
মঙ্গলবার বিকাল ৪ টায় দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন প্রবাসী আব্দুল মন্নানের ছেলে মো. আহসান হাবিব দুলাল। তিনি একই গ্রামের মন্নান সরদার ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহসান হাবিব দুলাল বলেন, এলাকায় প্রভাব খাটিয়ে মন্নান সরদার দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছেন। কৃষকের ফসলি জমিতে গরু ছেড়ে দিয়ে ফসল নষ্ট করা, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা এবং তুচ্ছ ঘটনায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এ পর্যন্ত তিনি শতাধিক মানুষের নামে মামলা করেছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী আলেয়া বেগম বলেন, তাঁর স্বামী প্রবাসে থাকায় মন্নান সরদার ও তাঁর দুই ছেলে তাঁদের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নষ্ট করেছেন। এ ছাড়া তাঁকে বিভিন্ন সময় মারধরের হুমকি দেওয়া এবং অকারণে অকথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগও করেন তিনি।
একই গ্রামের মস্তফা হাওলাদার বলেন, দোকান চুরির মিথ্যা অভিযোগ তুলে তাঁর ও তাঁর ছেলেদের নামে মামলা করে হয়রানি করা হচ্ছে।
আরেক ভুক্তভোগী রহিম হাওলাদার বলেন, মন্নান সরদার এলাকার ‘খারাপ প্রকৃতির’ লোক। তিনি কথায় কথায় মানুষের নামে মিথ্যা মামলা করেন। এতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।