গলাচিপায় চেতনানাশক ব্যাবহার করে বাড়িতে ডাকাতি গুরুতর অসুস্থ – ৩

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের হাজী আব্দুস ছালাম মল্লিক এর বাড়িতে চেতনানাশক ঔষধ স্প্রে করে ডাকাতির ঘটনা ঘটছে। ঘটনাটি ঘটে গতকাল দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিট এর সময়। এসময় ঘরে থাকা আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা,১৫ টি জমির দলিল, সারে তিন ভরি স্বর্ন অলঙ্কার সহ ঘরে থাকা আরো কিছু নিয়ে যায়। হাজী আব্দুস ছালাম মল্লিক এর ছেলে বাড়িতে থাকা জাহিদুর রহমান মল্লিক বলেন রাত আনুমানিক ২ টা ৩০ মিনিট এর দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে সে ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে দরজা খোলা। তখন সে তার মা মোসামৎ রশোনারা বেগমকে ডাক দিলে তার সাড়া মিলেনা অচেতন অবস্থায় আছে। পরে তার বাবাকে ও তার স্ত্রী শিমুল আক্তারকে ডাক দিলে একই অবস্থায় পরে থাকে। তখন তিনি ঘরের মধ্যে দেখতে পায় উত্তর পাশের জানালায় গ্রিল কাটা অবস্থায় আছে। তখন তার ডাক চিৎকারে তার দুই মেয়ে উঠেলে তাদের এই বিষয়টি জানায়। পরে তাদের বাড়ির পূর্ব পাশের দরজা খোলা পাওয়া যায়। সামনের দরজা বাহির থেকে আটকানো অবস্থায় ছিলো। তিনি আরো বলেন বাড়ির সিসি ক্যামেরা সঠিক ভাবে নেই। লাঠি, রড,সহ বিভিন্ন দেশীয় অস্ত্র বাহিরে পাওয়া যায়। ঘটনাটি তার ছোট ভাই গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হুমায়ুন কবির মল্লিককে জানালে সে তাত্ক্ষণিক বাড়িতে আসেন। এবং অসুস্থ মা, বাবা,ভাবীকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসা রত আছেন। এবিষয়ে গলাচিপা থানা একট অভিযোগ দায়ের করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনা চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অ্যাডিশনাল আইজিপির

লালমনিরহাটে সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা ও গাছের চারা বিতরণ

লালমনিরহাট জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে