![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৭:২২ এ.এম
গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার সহকারী প্রকৌশলী মো. জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া, উপসহকারী প্রকৌশলী মো. আজমির হোসেন, গাইবান্ধায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা এবং শতাধিক শিক্ষার্থী।
বিশ্ব হাত ধোয়া দিবসের মূল উদ্দেশ্য হলো, স্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.