শুক্রবার,৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৪ আহত, চালকের অবস্থা আশঙ্কাজনক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্তাপাড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী “গাইবান্ধা স্পেশাল” নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার সময় বাসচালক মারাত্মকভাবে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। তার আঘাত এতটাই গুরুতর ছিল যে, উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।
পরে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঘুষের টাকায় বিলাসবহুল রাজত্ব: দুদকের জালে সাবেক পিরোজপুর সদর সাব-রেজিস্ট্রার মোঃ আবদুর রব ওরফে মিন্টু মৃধা ও স্ত্রী নাছরিন আক্তার

সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ-দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩১ জন শিক্ষার্থীর বাই সাইকেল বিতর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়