প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ৯:০৯ এ.এম
গাজীপুরের কাপাসিয়ায় অভিমানী এসএসসি পরীক্ষার্থী শ্যামা রাণীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় চলতি এসএসসি পরীক্ষার্থী অভিমানী শ্যামা রানী বর্মণ (১৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার তার নিজ বাড়িতে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। থানা পুলিশ লাশ উদ্ধার করেধ এবং ময়নাতদন্ত শেষে ওইদিন রাতেই তার মরদেহ দাহ করা হয়েছে।
সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন জানান, কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের হাড়িয়াদী গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মণের বড় মেয়ে শ্রীপুরের বর্মী বাজার উচ্চ বিদ্যালয় হতে এবছর এসএসসি পরীক্ষার্থী দিচ্ছে। তার বাবা পেশায় একজন মাছ বিক্রেতা এবং মা রাস্তায় শ্রমিকের কাজ করেন। গত শনিবার সকালে দুজনেই কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সুযোগে আনুমানিক ৯-১০টার দিকে নিজ ঘরের ধরনার সাথে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়িতে অবস্থানরত তার এক ফুপু ঘরের দরজা বন্ধ দেখে ভাবছিল সে হয়তো ঘরে পড়ালেখা করছে। এক পর্যায়ে সন্দেহ হলে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
স্বজনরা জানান, গত বৃহস্পতিবারের পরীক্ষা খারাপ হওয়ায় মা- বাবা তাকে বকাঝকা করেন। এছাড়া তার কোনো এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে প্রচার আছে। ফাঁস লাগানোর গামছাটি সে আগের দিন নিজেই বাজার থেকে কিনে এনেছে বলে জানা যায়। পরিবারে তাদের আরেকটি কন্যা সন্তান রয়েছে।
থানা পুলিশ তার মরদেহ উদ্ধার এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.