![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৯:৩৮ এ.এম
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, ক্ষতি ২০ লাখ টাকা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ ঈদের মাঠ এলাকায় ঝুটের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে গুদাম ও ভেতরে থাকা ঝুট মালপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমবাগ ঈদের মাঠ এলাকায় টিনশেডের তৈরি ঝুটের একটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাইফুল ইসলাম আরও জানান, আগুনে গুদাম ও ভেতরে থাকা ঝুট মালপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.