![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৭:৪০ এ.এম
গাজীপুরের পোশাক শিল্পে অস্থিরতা ও কারখানায় ভাংচুরের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্য, আগুন সন্ত্রাস, পোশাক শ্রমিকদেরকে আন্দোলনে উস্কানি, বিভিন্ন পোশাক কারখানায় হামলা এবং ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্তারুল আলম মাষ্টার বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি শ্রীপুর-মাওনা সড়কের টেংরা সড়কের মোড় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে রেলগেইট বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্তারুল আলম মাষ্টার। তিনি বক্তব্য বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তার দোসররা দেশের বিভিন্ন স্থানে রাতের আঁধারে সাধারন মানুষের বাড়িঘরে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। গত কয়েকদিন ধরে গাজীপুরের শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় নিরীহ ও শান্তিপূর্ণ শ্রমিকদেরকে উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্স লিমিটেড, ইসরাক স্পিনিং মিলস এবং বুধবার সকাল ৭টার দিকে দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস ফ্যাশন লিমিটেড ও গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকার ফরুদ্দিন গার্মেন্টসে হামলা করে ভাংচুর চালায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন।
তিনিবক্তব্য আরো বলেন, সোমবার এবং মঙ্গলবার দিনে দুপুরে দক্ষিন ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস লিমিটেড, কেওয়া নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস, গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকার ডেনিমেক পোশাক কারখানায় হামলা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা। এসব নৈরাজ্য ও আরজকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আক্তারুল আলম মাষ্টার। তিনি বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অরাজকতা ও নৈরাজ্যের প্রতিহত করার জন্য সকলকে রাজপথে থাকার ঘোষণা দেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.