
গাজীপুরের শ্রীপুর স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা। বিকল্প পথে স্বাভাবিক রয়েছে ঢাকার ময়মনসিংহ ট্রেন চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান।
আজ সকালে ঢাকা ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১ এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি এখন আটকা রয়েছে।
যাত্রীদের সাথে কথা বলে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া গামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল আটটার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। পড় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনের শত শত যাত্রী আটকা পড়ে। অনেকে বিকল্প ভাবে চলে গেলেও জারিয়া গামী যাত্রীরা আটকা পড়েছে। জারিয়া গামী যাত্রী আ.রহিম জানান, সকালে ঢাকা থেকে ট্রেনে ওঠি। যাবো জারিয়া। শ্রীপুরে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হলে আটকা পড়ি। ট্রেনের অনেক যাত্রী আটকা পড়েছে। কখন বাড়ি ফিরবো জানিনা।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামিমা জাহান জানান, সকাল আটটায় বলাকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। পড়ে ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখাদেয়। এতে ট্রেনটি আটকা পড়ে। রেলওয়ে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিকল্প ইঞ্জির এসে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যাব।





