গাজীপুরের সেবা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান

কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার এলাকায় যৌথবাহিনীর উদ্যোগে পরিচালিত চেকপোস্ট অভিযানে বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেবা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি করে বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের সেবা ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান

কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার এলাকায় যৌথবাহিনীর উদ্যোগে পরিচালিত চেকপোস্ট অভিযানে