![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৫:৫৮ এ.এম
গাজীপুরে মজুরি বাড়ানোর আন্দোলনের আহত পোশাক শ্রমিক তৌফিকের মৃত্যু, মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
নূনতম ৩০ হাজার টাকা মুজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে মারধরের শিকার তৌফিক হোসেন নামে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
তৌফিক এর আহত হওয়ার রহস্য উদঘাটিত এখনো হয়নি। এক পক্ষ বলছেন শ্রমিকদের আন্দোলনে ভিডিও করার সময়, শ্রমিকদের হাতে আহত হয়েছেন। আরেক পক্ষ বলেছেন আন্দোলন করার সময় প্রতিপক্ষের আঘাতে তিনি আহত হয়েছিলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে ওইদিনই গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ চলে যায় তার পরিবারের লোকজন।
নিহত তৌফিক হোসেন (২১) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে লায়লা স্টাইলস লিমিটেড কারখানায় চকরি করতেন। স্থানীয় সূত্র জানায়, গত রোববার নগরীর বাংলাবাজার এলাকায় শ্রমিক আন্দোলন চলাকালে তিনি গুরুতর আহত হন। পরে শ্রমিকরাই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। পরে হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেন জানান, ওই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে প্রকৃত কারণ নির্ণয়ের ভিডিও ফুটেজ সংগ্রহ সহ তদন্ত করা হচ্ছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.