
গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ,কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরুদ্ধার ও শুভসূচনার উৎসব ‘তরণ’ অনুষ্ঠান আজ (সোমবার) সকালে সাযযাদ কাদির মঞ্চে অনুষ্ঠিত হয়।
১৭ই আগস্ট ২০২৪ এ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষা উদ্যোক্তা, এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান পুনরুদ্ধার ও শুভসূচনার উৎসব – ‘তরণ’ অনুষ্ঠানটি ইকবাল সিদ্দিকী কলেজের সহকারী অধ্যাপক জনাব মো. হাসমত উল্লাহ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জনাব রওশন আরা রুমি ও সহকারী শিক্ষক জনাব জান্নাতুল ফেরদৌসি ময়নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
‘তরণ’ অনুষ্ঠানের প্রথমে উদ্বোধন করা হয় দেওয়াল পত্রিকার।‘তরণ’ শিরোনামে দেওয়াল পত্রিকা উদ্বোধন করেন কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক জনাব আফরোজা খানম । আলোচনা অনুষ্ঠানে শুরুতে প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর স্মরণে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কচি-কাঁচা একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক জনাব ইসমত আরা, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব মো.শরিফুল হাসান অনিক ও ইকবাল সিদ্দিকী কলেজের প্রভাষক জনাব শাহানা আক্তার শিলা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী 4394 মেহজাবিন নূর নূহা।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের ১৭ই আগস্টে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষা উদ্যোক্তা ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান পুনরুদ্ধার করে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির যে কালো অধ্যায়ের অবসান ঘটিয়েছিল সেই বিষয়ে আলোকপাত করে আলোচনা করেন। রাতের অন্ধকারে সরকারি নির্দেশ অমান্য করে এবং শিক্ষা কার্যক্রম কে ব্যাহত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাওয়া ও দুষ্কৃতকারীদের ঘৃণ্য মনোভাব নিয়েও আলোচনা করা হয়।
এই অন্ধকার কালো অধ্যায়কে দূর করতে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষা উদ্যোক্তা ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখেন।আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়।দোয়া পরিচালনা করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।




