![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৫:৪৯ এ.এম
গুরুদাসপুর দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে মতিন-এহসানুল-মিজানুর, বিজয়ী হয়েছে
নাটোরের গুরুদাসপুরে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৮৮ জন। এর মধ্যে ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ৪ জন অনুপস্থিত ছিলেন। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। তার তত্ত্বাবধানে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে আব্দুল মতিন ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে এহসানুল হক ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তারা এমন একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.