গোপালগঞ্জে শিশু বিবাহ নয়’ শিশুর অধিকার’ নিরাপত্তায় আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর কোটালীপাড়ার পাখরপাড়ে “শিশুবিবাহ নয়, প্রতিটি শিশুর অধিকার নিরাপদ শৈশব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মত আজ: (২১-সেপ্টেম্বর ২০২৬ইং সোমবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হলো শিশুবিবাহ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও গোলটেবিল বৈঠক।
“Childhood Wins, Early Marriage Ends”—এই প্রত্যয়কে সামনে রেখে শিশুবিবাহের ক্ষতিকর প্রভাব, এর প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
শিশুবিবাহ একটি শিশুর শিক্ষা, স্বপ্ন ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। তাই শিশুবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিতি সকলের প্রত্যয়: আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি—
যেখানে কোনো শিশুর শৈশব হারিয়ে যাবে না,
কোনো স্বপ্ন অকালেই থেমে যাবে না।
কোন শিশুর শৈশব জীবন শুরু হওয়ার আগে শেষ হবে না।
শিশুবিবাহকে না বলি—শিশুর স্বপ্ন ও নিরাপদ শৈশবকে হ্যাঁ বলি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন