![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১০:৩৩ এ.এম
গোয়ালন্দে কর্মশালা ও সংবোনশীলতা বৃদ্ধিমুলক সভা অনুষ্ঠিত
শাপলা মহিলা সংস্থার প্রজন্ম-সোপান প্রকল্পের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য কমিউনিটি কর্মশালা ও সংবেদনশীলতা বৃদ্ধিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ নভেম্বর ২৬ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় পায়াকট বাংলাদেশের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য কমিউনিটি কর্মশালা ও সংবেদনশীলতা বৃদ্ধিমুলক সভার উদ্দ্যেশ্য-সেবাদানরীর মধ্যে যৌনকর্মী ও তাদের সন্তান, কিশোর-কিশোরী এবং সারভাইভারদের অধিকার ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে সংবেদনশীলতা বৃদ্বি করা, সেবা গ্রহনের ক্ষেত্রে কলঙ্ক, বৈষম্য, অবহেলা ও অসম আচরনের কারনগুলো চিহ্নিত করা এবং তা কমানোর উপায় নির্ধারন করা, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃংখলা, স্থানীয় সরকার, সামাজিক সুরক্ষা ও আইনগত সেবায় সম্মানজনক ও সমঅধিকার ভিত্তিক আচরন উৎসাহিত করা, সরকারী ও বেসরকারী ও কমিউনিটি পর্যায়ের সেবা প্রদানকারীদের মধ্যে রেফারেল ও সমন্বয় শক্তিশালী করা।
শাপলা মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, বাপ্পি কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অফিসার, গোয়ালন্দ ঘাট থানার প্রতিনিধি-সঞ্জয় বৈদ্য, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রসাশনীক কর্মকর্তা, মো: ইব্রাহিম সরদার, শাপলা মহিলা সংস্থার প্রজন্ম-সোপান প্রকল্পের ইমপ্লেমেনটিং অফিসার মো: খোরশেদ আলম, সাংবাদিক শফিকুল ইসলাম শামীম, মোজাম্মেল হক লালটু, এনজিও কর্মকর্তা মো: মজিবুর রহমান খান জুয়েল, প্রোগ্রাম ম্যানেজার, পায়াকট বাংলাদেশ।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.