![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১১:৪৬ এ.এম
গোয়ালন্দে ঢোল পিটিয়ে বৃটিশ রেওয়াজ অনুযায়ী আদালতের রায় বাস্তবায়ন
রাজবাড়ী জেলার গোয়ালন্দে বৃটিশ আমল হতে চলে আসা রেওয়াজ অনুযায়ী ঢোল পিটিয়ে আদালতের একটি রায় বাস্তবায়নের ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১২ দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের একটি জমির মাললার রায় বাস্তবায়নে এ ঘটনা ঘটে।
এ সময় স্হানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজার ৫৯৯৩ নং দাগের ৬৪ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশের মালিকানা নিয়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তারিখ রাজবাড়ীর আদালতে একটি মামলা যাহার নং ৩৪ দায়ের করা হয়।
মামলার বাদী দক্ষিণ দৌলতদিয়া যদু ফকির পাড়ার হাবিব ফকির। বিবাদী একই গ্রামের
জিয়া সরদার ও আলামিন সরদার গং।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারী আদালত বাদীর পক্ষে উক্ত মামলার রায় ঘোষনা করেন। কিন্তু মামলায় ডিক্রি পাওয়ার পরও বাদী পক্ষ বিবাদীদের বাধায় জমির দখলে যেতে পারছিলেন না।
এমতাবস্থায় বাদী তার জমির দখল বুঝে পেতে সহযোগীতার জন্য আদালতে একটি জারি মামলা নং ১ সাল ২০২৬ দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক ২১ নভেম্বর তারিখ বাদীকে তার জমির দখল বুঝিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেন।
এদিকে আদালতের নির্দেশনা পেয়ে রাজবাড়ীর
জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোঃ মোফাজ্জল হোসেন, কোর্ট পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে শনিবার ঘটনাস্হলে আসেন। তারা রায় হওয়া তফসিলি জমির চারদিকে লাল পতাকা টাঙিয়ে দেন এবং জারিকারক মোঃ জাহিদ প্রামানিক সেখানে সকলের উপস্হিতিতে আদালতের আদেশ পড়ে শোনার। এরপর ঢুলি রতন রবি দাস সেখানে ঢোল পিটিয়ে আদালতের আদালতের আদেশ বাস্তবায়ন করেন।
জারিকারক জাহিদ সরদার বলেন, বিবাদী পক্ষকে তফসিলি জমিতে আদালতের রায় বাস্তবায়নকালে উপস্হিত থাকতে বলা হয়েছিল। কিন্তু তারা কেউ উপস্থিত ছিলেন না। সে জন্য তাদের বাড়িতে গিয়ে আদালতের রায় পড়ে শুনিয়ে এসেছি।
ঢুলি রতন রবি দাস জানান, আমি বাবা ও ঠাকুর দাদার পেশা ধরে রেখে দীর্ঘ ৪০ বছর ধরে ঢুলির কাজ করে আসছি। আদালত থেকে তলব করলে ঘটনাস্থলে গিয়ে এ কাজটি করে দেই। এটা তার কোন স্হায়ী চাকরি নয়। খুশি হয়ে ডিক্রি পাওয়া পক্ষ যা দেন তাই নেই। আদালতের রায় বাস্তবায়নে ঢোল পিটিয়ে রায় ঘোষনার এই কাজটি বৃটিশ আমল হতে চলে আসছে বলে তিনি জানান।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোঃ মোফাজ্জল হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা আজ এখানে এসে আদালতের রায় বাস্তবায়ন করে গেলাম। এতে কোন ধরনের বিপত্তি ঘটেনি। তবে বিবাদী পক্ষের কোন আপত্তি থাকলে তারা উচ্চ আদালতে যেতে পারবেন। উচ্চ আদালত হতে পক্ষে রায় ব্যাতিত তারা কোন ক্রমেই ওই জমিতে যেতে পারবেন না।
আলাপকালে মামলার বাদী হাবিব ফকির জানান, আদালতের রায় এবং জমির দখল বুঝিয়ে দেয়ায় আমি আদালতের প্রতি সন্তুষ্ট।
বিবাদী পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায় নি।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.