![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:৫১ এ.এম
গোয়ালন্দে দুইটি পুকুরে বিষ প্রয়োগ।। যুবকের স্বপ্নভঙ্গ।। ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
রাজবাড়ীর গোয়ালন্দে দুইটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্বপ্নভঙ্গ হয়েছে পুকুরের মালিক বায়েজিদ মৃধার (৩০) ।
উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজ উল্লা মৃধা পাড়ায় মঙ্গলবার দিনগত রাতে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত মাছ চাষি বায়েজিদ ওই গ্রামের মজিবর রহমান মৃধার ছেলে।
১১ নভেম্বর বুধবার সকালে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
আলাপকালে বায়েজিদ জানান, এখানে তাদের নিজেদের ৮ বিঘা আয়তনের দুইটি পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পুকুর দুটিতে মাছ চাষ করে আসছেন। এভাবে প্রায় ৬ মাস আগে পুকুর দুটিতে তিনি বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়ার পর পরিচর্যা করে আসছিলেন। মাছগুলো ইতিমধ্যে বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। আশা করছিলাম দুটি পুকুরের মাছ বিক্রি করে অন্তত ১৫/১৬ লক্ষ টাকা হাতে পাবেন। কিন্তু অজ্ঞাত দূবৃত্তরা তার সব শেষ করে দিল।
বায়েজিদ আরো জানান, এই মাছ চাষ করতে গিয়ে তিনি কৃষি ব্যাংক হতে ১০ লক্ষ টাকা ঋন নিয়েছেন। কিন্তু এখন আমি কি করব, কিভাবে এই বিশাল ঋনের কিস্তি চালাব বুঝে উঠতে পারছি না। বৃদ্ধ বাবা- মা, স্ত্রী ও দুই সন্তানের বড় একটা পরিবার তিনি পরিচালনা করেন এই মাছের খামারের আয় থেকে। কিন্তু এবার আমার পরিবারই বা কিভাবে চলবে কিছুই ভেবে পাচ্ছি না!!
বায়েজিদের বাবা মজিবর রহমান মৃধা জানান, তার ছেলে কোন রাজনীতি করে না।কখনো কোন ঝাঁমেলার মধ্যে থাকে না। তারপরও কারা এবং কেন তারা আমাদের এত বড় ক্ষতি করলো ভেবে পাচ্ছি না।
তিনি আরো জানান, বুধবার সকলে তারা পুকুর পাড়ে গিয়ে দেখতে পান ছোটবড় অসংখ্য মাছ মরে ভেসে রয়েছে। এরপর সেগুলো জাল দিয়ে সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করা হয়। কিন্তু তেমন একটা দাম পাওয়া যাচ্ছে না। এভাবে সারাদিন মাছে ভেসে উঠছে আবার অনেক মাছ মরে গিয়ে পুকুরের তলায় দেবে যাচ্ছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.