![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:৪৯ এ.এম
গোয়ালন্দের দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের সচেতনতা সভা অনুষ্ঠিত
বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থার উদ্যোগে, প্রজন্ম সোপান প্রকল্পের সহযোগিতায় দৌলতদিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বেলা ১১.৩০ মিনিটের সময় পাপলা মহিলা সংস্থার প্রকল্প অফিস, দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের হলরুমে দৌলতদিয়ার সুবিধা বঞ্চিত কিশোরী ও সারভাইভারদের জন্য জীবন দক্ষতা এবং অধিকার ভিত্তিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রজন্ম সোপান প্রল্পের ফিল্ড ফ্যাসিলেটর মোহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা করেন মোঃ খোরশেদ আলম, প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, প্রজন্ম সোপান প্রকল্প, শাপলা মহিলা সংস্থা।
মোঃ খোরশেদ আলম বলেন, এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীদের জীবন দক্ষতা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.