![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:০৯ পি.এম
গোয়ালন্দে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হবি সরদার(৫৫)কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হবি সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওমেদ আলী সরদার পাড়ার মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দৌলতদিয়া ওমেদ আলী সরদার পাড়ায় ধর্ষণের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, এই ঘটনার পর থেকে একটি প্রভাবশালী মহল স্থানীয়ভাবে দফায় দফায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হবি সরদারকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে শিশু ধর্ষণের একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে হবি সরদারকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামীকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.