গৌরীপুরে আ.লীগ নেতার দোকান থেকে ৩ টন অবৈধ সার জব্দ

জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ নেতার দোকানের তালা ভেঙ্গে অবৈধ ৩ টন ২৫ কেজি টিএসপি এবং ২৫ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারে এই অভিযান পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।
এর আগেই পালুহাটি বাজারের কীটনাশক ব্যবসায়ী রফিকুল ইসলাম সুজন সটকে পড়েন। তিনি অচিন্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র।
এদিকে একই সময়ে পালুহাটি বাজারে অবৈধভাবে প্রায় ২ টন সার মজুত করার অভিযোগে পালুহাটি গ্রামের মৃত রুকন উদ্দিনের পুত্র আতাউর রহমানের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
আতাউর রহমান জানান, আমার সারের লাইসেন্স নেই। ছোট ভাই আবুল কাসেমের খুচরা সারের লাইসেন্সে ব্যবসা করে আসছি।
ইউএনও আফিয়া আমীন পাপ্পা জানান, দোকানে অবৈধ সার জব্দ করা হয়েছে এবং দোকানটি সিলগালা করে ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এছাড়াও একজন ব্যবসায়ীকে সার মজুদের দায়ে অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ জানান, জব্দকৃত সার নকল সার বলেও অভিযোগ রয়েছে। সেজন্য নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য প্রেরণ করা হয়েছে। পরীক্ষাশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গতানুগতিকতার বাইরে গিয়ে দায়িত্বশীলতা, আত্মসমালোচনা ও কার্যকর