‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে|
বুধবার দুপুরে গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা কর্মসূচির উদ্বোধন করেন|
তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক| তারা অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে প্রথম সাড়াদানকারী বাহিনী হিসেবে জীবন ও সম্পদের সুরক্ষায় অনন্য অবদান রেখে চলেছে| এজন্য সরকার তাদের আর্ন্তজাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে|
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. রুবেল মিয়া| সঞ্চালনা করেন ফায়ার ফাইটার আওলাদ হোসেন|
বিশেষ অতিথির বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাউদ্দিন করিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব. যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ|




