ঘোড়াঘাটে আমিনা বেগম নামে এক গৃহ বধুর গলায় রশি দিয়ে আত্মহত্যা

রবিবার (১৮ মে) দুপুর আনুমানিক ২টার দিকে ঘোড়াঘাট উপজেলার ৪নং ইউনিয়নের খোদাদাতপুর গ্রামে আমেনা বেগম (৩১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ওই গ্রামের মোঃ ইব্রাহিমের স্ত্রী। পারিবারিক কলহের জেরে স্বামীর প্রতি অভিমান করে নিজ ঘরের তীরের বাঁশের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন বলে পরিবারের দাবি।
পারিবারিক সূত্রে জানা যায়, আমেনা বেগমের ছেলের স্ত্রী রনিকা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মানসিক চাপ,পারিবারিক কলহ ও সামাজিক অস্থিরতার কারণেই আত্মহত্যা সংখ্যা বেড়ে চলেছে। এই ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন