ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে উপজেলার সাধনা ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুনকে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ রুবানা তানজিন। এ সময় ঘোড়াঘাট থানা পুলিশের এসআই মোঃ নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জানা যায়, উপজেলা প্রশাসনের নির্ধারিত ফুয়েল কার্ড ব্যবস্থা উপেক্ষা করে তেল বিক্রি করার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ফুয়েল কার্ড ছাড়াই বিপুল পরিমাণ তেল বিক্রির সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট পাম্পে এই নিয়ম না মেনে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার লিটার তেল বিক্রি করা হয়, যা বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ কারণেই ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন