চরফ্যাশনে ফেক আইডি ব্যবহার করে ব্ল্যাকমেইল ও অপপ্রচারের দায়ে সাবেক সেনা সদস্য গ্রেফতার

ভোলার চরফ্যাশনে ফেক আইডি দিয়ে অপপ্রচার ও ব্লাকমেইলের চেষ্টা সাইবার মামলায় সাবেক সেনা সদস্য গ্রেফতার।
ভুক্তভোগী শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মোঃ মিজানুর রহমান রোমান বলেন।চরফ্যাশন পৌরসভা শরীফ পাড়া ৫ নং ওয়ার্ডের মৃত ইউছুফ আলী মিয়ার ছেলে আব্দুল মান্নান আমার ছবি ব্যবহার করে একটি আপত্তিকর ভিডিও তৈরি আমাকে দেখা করার জন্য বলেন।পরে আমি চরফ্যাশনে গিয়ে তার সাথে দেখা করলে তিনি আমাকে ব্লাকমেইল করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে রাজি না হলে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তার পরের দিন একাধিক ফেক আইডি দিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেন।আমি নিরুপায় হয়ে বরিশাল সাইবার আদালতে মামলা দায়ের করলে আদালত আমার মামলাটি আমলে নেন। যার মামলা নাম্বার সাইবার ক্রাম জি আর 126 /26
 পরে মামলাটি ভোলা ডিবি পুলিশের সাইবার ইউনিটকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন। ডিবির সাইবার ইউনিট দীর্ঘদিন তদন্ত শেষে আঃ মন্নান সনাক্ত করেন,পরে শশীভূষণ থানা পুলিশের সহযোগিতায় চরফ্যাশন পৌরসভা শরীফ পাড়া ৫ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করেন।
এবিষয়ে ভোলা ডিবি পুলিশের সাইবার ইউনিটের এসআই আসিফ ইকবাল জানান আদালতের নির্দেশে আমরা দীর্ঘ তদন্ত শেষে প্রযুক্তির মাধ্যমে এই ঘটনায় জড়িত কয়েকজন ফেক আইডি ব্যবহারকারীকে শনাক্ত করে আঃ মন্নান নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন