চরফ্যাশন ও মনপুরা উপজেলা, হাট,বাজারে খাজনা ছাড়াই চলবে ব্যবসা

নতুন বছর কে সামনে রেখে পহেলা বৈশাখ থেকে চরফ্যাশন ও মনপুরার ব্যবসায়ী দের হাট,বাজারের খাজনা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের চরফ্যাশন ও মনপুরার এমপি মহোদয় জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সাহেব, তিনি বলেন চরফ্যাশন ও মনপুরার মানুষ আমাকে যথেষ্ট বিপুল সংখ্যক ভোটে জয়ী করেছেন, তাই আমার দিক থেকে জনগণের পাশে থাকার একাত্মতা প্রকাশ করছি। সামনের দিনগুলো যেন আমি চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন মুলক কাজে তাদের পাশে থেকে কাজ করতে পারি এবং আমি চরফ্যাশন ও মনপুরার মানুষের সহযোগিতা কামনা করি, আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে মনপুরার ও চরফ্যাশন এর উন্নয়ন মুলক কাজ করতে চাই। তিনি আরো বলেন মনপুরার হাসপাতাল ও নদীত ভাঙ্গন আরো একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ নিয়ে কাজ করার আশ্বাস দেন। তিনি চরফ্যাশন ও মনপুরা কে একটি পর্যটন শিল্প একালা হিসেবে বিশ্বের কাছে তুলে দরতে চান।
চরফ্যাশন ও মনপুরার হাট,বাজারের খাজনা মওকুফ শুনার পর চরফ্যাশন ও মনপুরার জনগন এমপি মহোদয় কে সবার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, ভোলা ৪ আসনের মানুষের একটাই দাবী নদী ভাঙ্গন ও বিদ্যুৎ চাই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন