চান্দিনায় হাত-পা ও মুখ বেঁধে ১১ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার চান্দিনায় হাত-পা ও মুখ বেঁধে ১১ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলআমিন (৪৩) নামে  এক যুবককে  আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলার লেবাস গ্রামের এক ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন দেবিদ্বার উপজেলার রাজামেহার  গ্রামের বজলুর রহমানের ছেলে।
অভিযুক্ত আলামিন হোসাইন দীর্ঘদিন ধরে ওই এলাকায় টিনশেডের ভাড়া বাসায় বসবাস করে অটো চালানোর পাশাপাশি ব্যবসা করতেন।
ভুক্তভোগী ওই শিশুর পিতা বলেন,মা হারা মেয়ে ভাইয়ের সাথে ভাড়া বাসায় থাকে। মঙ্গলবার দুপুরে  আমার মেয়ে রিয়া মনি কে অনেকক্ষণ খোঁজাখুঁজির  পাওয়া যাচ্ছিল না।  নাতি স্কুল থেকে আসলে তার মেয়েকে খোজতে বললে হঠাৎ আলআমিনের ঘরে ঢুকে   হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় চিৎকার করা পাওয়া যায়।
এদিকে এ ঘটনার পর  বিষয়টি  স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য  ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যে কারণে ঘটনার বিষয়টি এলাকায় তেমন জানাজানি হয়নি।
পরবর্তীতে বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে বিকালে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আলআমিনকে আটক করে।
স্থানীয়রা  বিষয়টি দ্রুত  তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে   শিশুটির নিরাপত্তা, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।এমনকি অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান স্থানীয়রা।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. নূরুজ্জামান বলেন, বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে অভিযুক্ত যুবককে আটক করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বানেশ্বর পৌরসভা ঘোষণার গণশুনানি, পক্ষে স্থানীয়দের মতামত নাগরিক সেবা ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার প্রত্যাশা এলাকাবাসীর

রাজশাহীর পুঠিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র বানেশ্বরকে পৌরসভা ঘোষণার

দৌলতপুরে ৯ হাজার ৮৫৩ প্রবীণ পাচ্ছেন বয়স্ক ভাতা আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে