মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‎চিলমারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা, ফুল ও কলম বিতরণ

‎কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ফুল ও কলম বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

‎চিলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা জামিউল ইসলাম জনির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীর অংশ হিসেবে পরীক্ষার্থীদের মাঝে ফুল ও কলম বিতরণ করা হয়। কর্মসূচীটি থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছাত্রনেতারা পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তারা।

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ রাব্বি হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক, চিলমারী সরকারি কলেজ ছাত্রদল। এছাড়াও উপস্থিত ছিলেন চিলমারী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রিদয়, প্রচার সম্পাদক তামিম ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন