কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চিলমারী মডেল থানার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রমনা মডেল ইউনিয়নের রমনা এমপির মোড় এলাকায় জনৈক রাজু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তা থেকে এবং একই ইউনিয়নের মুদাফৎথানা বেলেরভিটা স্কুলের গেটের সামনে পাকা রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন রমনা মিস্ত্রীপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মোঃ হামিদুল ইসলাম (৫৭) এবং মুদাফৎথানা সরকারপাড়া এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম বাবু (৪০)। তারা দুজনই চিলমারী থানার ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চিলমারী মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




